ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বায়তুল মোকাররমে জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বাদ জোহর আয়োজিত এই অনুষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী, পরিচালক ডা. হারুনুর রশীদসহ সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগই কি সমাধান? আস্থা হারানো শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যে উত্তাল রাজপথ

বায়তুল মোকাররমে জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া

আপডেট সময় : ০৪:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬