ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

পার্বত্য চট্টগ্রামে ত্রাণ তৎপরতায় সেনাবাহিনী, নেই নগদ বরাদ্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। দুর্গম এলাকায় হেলিকপ্টার ও নৌকায় খাদ্য সহায়তা পৌঁছে দিতে তারা অগ্রণী ভূমিকা পালন করছে। অথচ পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থবছরের ত্রাণ বরাদ্দের সরকারি নথিতে সেনাবাহিনীর জন্য কোনো নগদ অর্থ বরাদ্দের উল্লেখ নেই।

নথি অনুযায়ী, ত্রাণ খাতে ৫৩ হাজার ৮০০ টন চাল, ৩০ হাজার টন গম এবং ৯ কোটি টাকা নগদ বরাদ্দ দেওয়া হলেও তার সিংহভাগই বিভিন্ন জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ ও শরণার্থী পুনর্বাসন কর্মসূচির জন্য নির্ধারিত। সেনাবাহিনীর জন্য খাদ্যশস্য বরাদ্দ থাকলেও কোনো নগদ অর্থ না থাকায় ত্রাণ কার্যক্রমে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কার ইকরাম প্রদর্শনীতে ১০০০ বছরের পুরোনো দুর্লভ কোরআন পান্ডুলিপি

পার্বত্য চট্টগ্রামে ত্রাণ তৎপরতায় সেনাবাহিনী, নেই নগদ বরাদ্দ

আপডেট সময় : ১১:২৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬