ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

পদ্মার দুই বাঘাইড় বিক্রি ১ লাখ ১৪ হাজার টাকায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির দুটি বাঘাইড় মাছ। বৃহস্পতিবার ভোরে স্থানীয় জেলেদের জালে মাছ দুটি আটকা পড়ে, যার মোট ওজন ৫৮ কেজি। মাছ দুটি স্থানীয় আড়তে বিক্রির জন্য আনা হলে নিলামের মাধ্যমে ১ লাখ ৫ হাজার ৬০০ টাকায় কিনে নেন ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে তিনি অনলাইনের মাধ্যমে সিলেটের এক ক্রেতার কাছে ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায় মাছগুলো বিক্রি করেন।

স্থানীয় মৎস্য বিভাগ জানিয়েছে, ইলিশ ধরার ওপর মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় নদীতে বড় আকারের মাছের সংখ্যা বাড়ছে। নদীতে স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলা সম্ভব হলে ভবিষ্যতে আরও বড় মাছ পাওয়ার আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বড় আকৃতির বাঘাইড় মাছের চাহিদাও বাজারে বরাবরই বেশি থাকে, যার ফলে জেলেরা ভালো দাম পেয়ে খুশি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কার ইকরাম প্রদর্শনীতে ১০০০ বছরের পুরোনো দুর্লভ কোরআন পান্ডুলিপি

পদ্মার দুই বাঘাইড় বিক্রি ১ লাখ ১৪ হাজার টাকায়

আপডেট সময় : ১১:২১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬