রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিসহ অন্যান্য পর্যটন স্পটগুলো ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। টানা আট দিন বন্ধ থাকার পর মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে পর্যটকদের পুনরায় ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় রেখে পর্যটক, যানবাহন চালক এবং স্থানীয়দের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণের সময় জেলা প্রশাসনের জারিকৃত সব ধরনের নিরাপত্তা বিধি যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























