ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

দাবি না মানলে পুনরায় গণআন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা এবং মোট পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য জামায়াত আহ্বান জানাচ্ছে। তিনি সতর্ক করে বলেন যে, পিআর পদ্ধতি (Proportional Representation) সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, কিন্তু সঠিক সময়ে মানুষ এর গুরুত্ব বুঝতে পারবে। তাঁর বিশ্বাস, তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতির মতো পিআর পদ্ধতিও বাংলাদেশে কার্যকর ও গ্রহণযোগ্য হবে।

তিনি কঠোর সতর্কবাণী দিয়ে বলেন, “যদি জামায়াতের এই পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হয়, তাহলে দেশে পুনরায় গণআন্দোলনের সূচনা হবে।”

শুক্রবার বাদ জুমা নগরীর কোর্টপয়েন্টে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

সমাবেশ শেষে কোর্টপয়েন্ট থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমির এবং সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন—জেলা নায়েবে আমির ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার।

সমাবেশে অ্যাডভোকেট জুবায়ের উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্রব্যবস্থা সংস্কারের জন্য যে ঐকমত্য কমিশন গঠন করেছে, সেই কমিশন আট মাস ধরে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছে এবং কমিশনের অনেক প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে।

তিনি আরও বলেন, যেসকল প্রস্তাবে দলগুলো একমত হয়েছে, তার মধ্যে জুলাই অধ্যাদেশ জারির বিষয়টিও রয়েছে; তাই তিনি দ্রুত গণভোট বা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০০০ ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া, পেল ৩৫ রুশ সেনার দেহ

দাবি না মানলে পুনরায় গণআন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের

আপডেট সময় : ১০:১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫