যশোরের বাঘারপাড়ায় পূর্ব শত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাজুরা ফুয়েল স্টেশন সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রুবেল বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক ও পূর্ব শত্রুতার জের ধরে রাব্বি নামে এক যুবক রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত রাব্বি নিহতের ছোট বোনের দেবর বলে জানা গেছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানিয়েছেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার মূল কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রিপোর্টারের নাম 
























