ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

কক্সবাজারের ঈদগাঁওয়ে জলাবদ্ধতায় দুর্গত আড়াই শতাধিক পরিবারকে ত্রাণ বিতরণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সাম্প্রতিক ভারি বর্ষণ ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ভোগে ক্ষতিগ্রস্ত আড়াই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জালালাবাদ ইউনিয়নে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মার্মা’র নেতৃত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু তাহের, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপজেলা উপ-প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল এবং স্থানীয় ইউপি সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি জানান, জলাবদ্ধতায় জালালাবাদ ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি শুরু থেকেই নিজ উদ্যোগে সহযোগিতার চেষ্টা করেছেন এবং উপজেলা প্রশাসনের এই বৃহৎ পরিসরের সহায়তার জন্য ইউএনও মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রকল্প কর্মকর্তা আবু তাহের নিশ্চিত করেন যে, প্রায় আড়াইশ দুর্গত পরিবারকে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ইউএনও মংচিংনু মার্মা বলেন, উপজেলাজুড়ে জলাবদ্ধতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, পর্যায়ক্রমে সকলের কাছেই ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বান্দরবানের লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

কক্সবাজারের ঈদগাঁওয়ে জলাবদ্ধতায় দুর্গত আড়াই শতাধিক পরিবারকে ত্রাণ বিতরণ

আপডেট সময় : ০৪:৫৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬