ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

উচ্চশিক্ষা ও গবেষণা জোরদারে যুক্তরাজ্য সফর শেষে দেশে ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ৪ দিনের সফল যুক্তরাজ্য সফর শেষে গতকাল রোববার দেশে ফিরেছেন। তার এই সফর উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সফরকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)-এর কাউন্সিল সভায় যোগদান করেন। এছাড়াও তিনি ‘Leading Universities through Transformation: What will Higher Education Leadership Require by 2035?’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনশীল ভূমিকা ও নেতৃত্বের চ্যালেঞ্জ, বর্তমান নেতৃত্ব উন্নয়ন কর্মসূচির নতুন চ্যালেঞ্জ, নেতৃত্বের বর্তমান ধারায় বিদ্যমান বিভিন্ন ঘাটতি, বিশ্ববিদ্যালয়ে আরও বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের পথ তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ লিডারদের দক্ষতা, সক্ষমতা ও গুণাবলী উন্নয়ন বিষয়ে মূল্যবান বক্তব্য দেন ও অভিজ্ঞতা বিনিময় করেন।

এছাড়াও, তিনি উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এসিইউ কর্তৃপক্ষ এবং বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ফলপ্রসূ মতবিনিময় করেন। এসিইউ-এর খ্যাতিমান বিশ্ববিদ্যালয়সমূহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান কর্মসূচি আরও জোরদার করার উপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন, যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী এমপিদের কার্যপরিধি ও এলাকাভিত্তিক দায়িত্ব নিয়ে সংসদে বিতর্ক

উচ্চশিক্ষা ও গবেষণা জোরদারে যুক্তরাজ্য সফর শেষে দেশে ঢাবি উপাচার্য

আপডেট সময় : ০৬:১০:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬