ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশ: দুর্গতদের পাশে দাঁড়ানোর আকুতি তারকাদের

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের বেশ কয়েকটি জেলা এখন ভয়াবহ বন্যার কবলে। হাজারো ঘর-বাড়ি তলিয়ে গেছে, মানুষ পানিবন্দি হয়ে ছাদে বা আশ্রয়কেন্দ্রে অনাহারে দিন কাটাচ্ছে। এমন কঠিন পরিস্থিতিতে দেশের শোবিজ অঙ্গনের কয়েকজন তারকা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ তার ফেসবুক পোস্টে চট্টগ্রাম অঞ্চলের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে লেখেন, ‘আমার চট্টগ্রাম ভালো নাই! বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া, লোহাগাড়া, কক্সবাজার, বান্দরবান ভালো নাই! অথচ মেজর কোনো নিউজ নাই! কোনো আওয়াজ নাই! মানুষগুলো নীরবে মরে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, কবর থেকে লাশ ভেসে যাচ্ছে!’ তিনি আক্ষেপ করে বলেন, অতীতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হলে চট্টগ্রামের মানুষ সবার আগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু এবার তাদের বিপদে সেভাবে সহযোগিতা চোখে পড়ছে না। পোস্টের শেষে তিনি দুর্গত মানুষের জন্য আল্লাহর কাছে রহমত কামনা করেন।

অন্যদিকে, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া চেয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সব মানুষের জন্য আন্তরিক দোয়া রইল। এই কঠিন সময়ে যারা নিজেদের প্রিয়জন, ঘরবাড়ি বা জীবিকার ক্ষতির মুখোমুখি হয়েছেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন। যারা উদ্ধার ও ত্রাণ কাজে নিরলস পরিশ্রম করছেন, তাদের প্রতিও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’ তিনি সবার প্রতি যার যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আবেদন জানান এবং পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য প্রত্যাশা ব্যক্ত করেন।

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও বন্যাকবলিত মানুষের জন্য সহায়তার আবেদন জানিয়ে বলেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের ৭টির বেশি জেলা এখন পানির নিচে। হাজারো ঘর-বাড়ি তলিয়ে গেছে। মানুষ ছাদে, আশ্রয়কেন্দ্রে না খেয়ে দিন কাটাচ্ছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী এমপিদের কার্যপরিধি ও এলাকাভিত্তিক দায়িত্ব নিয়ে সংসদে বিতর্ক

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশ: দুর্গতদের পাশে দাঁড়ানোর আকুতি তারকাদের

আপডেট সময় : ০৬:১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬