ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বান্দরবানের থানচিতে বন্যার্তদের পাশে বিজিবি: আশ্রয়কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসাসেবা

বান্দরবানের থানচি উপজেলায় টানা কয়েক দিনের ভারি বর্ষণ এবং সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত বহু পরিবার বলিবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

দুর্যোগকবলিত এসব মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) আশ্রয়কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে।

সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়ার নেতৃত্বে আশ্রয়কেন্দ্র প্রাঙ্গণে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

এই ক্যাম্পে বন্যাদুর্গত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং ওষুধ সরবরাহ করা হয়। এছাড়াও ডায়রিয়া ও পানিবাহিত রোগ প্রতিরোধ, বিশুদ্ধ পানি ব্যবহার, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলে মানবিক সহায়তা, চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে বলিপাড়া ব্যাটালিয়ন। ভবিষ্যতেও যেকোনো জাতীয় দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ব্যাটালিয়নটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদি আরবের নতুন ‘প্যাকেজ ভিসা’

বান্দরবানের থানচিতে বন্যার্তদের পাশে বিজিবি: আশ্রয়কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসাসেবা

আপডেট সময় : ০৪:৫৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬