ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

মাঠের লড়াইয়ের আগে স্পেন-ফ্রান্সের কথার লড়াই: ইয়ামালকে কোনাতের কড়া জবাব

সেমিফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে মাঠের বাইরের কথার লড়াইয়ে মেতেছে দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। স্প্যানিশ তরুণ তুর্কি লামিন ইয়ামালের আত্মবিশ্বাসী মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাত। ইয়ামালকে উদ্দেশ্য করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সবকিছুর ফয়সালা হবে মাঠের ফুটবল লড়াইয়ে।

এর আগে ইয়ামাল বলেছিলেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় তবে সেটা স্পেনকেই পাওয়া উচিত। ইয়ামালের এমন মন্তব্যের প্রেক্ষিতে কোনাত বলেন, বাইরে কে কী বলছে তা নিয়ে তারা বিচলিত নন। এই পর্যায়ে এসে বিনয়ী থাকা জরুরি এবং কোনো ধরনের উস্কানিতে কান না দিয়ে মাঠের খেলায় মনোনিবেশ করাই তাদের মূল লক্ষ্য। ফ্রান্সের রক্ষণভাগের এই সেনানি আত্মবিশ্বাসের সাথে জানান, ম্যাচ শেষেই প্রমাণ হবে কোন দল আসলে সেরা।

সাম্প্রতিক সময়ে স্পেনের বিপক্ষে ফ্রান্সের রেকর্ড খুব একটা ভালো নয়। গত ইউরো এবং নেশনস লিগেও স্প্যানিশদের কাছে হারতে হয়েছিল তাদের। তবে দিদিয়ের দেশমের শিষ্যরা এবার সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া। ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে যাওয়া এই দুই দলের জয়ী পক্ষ শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তির আগেই বিজয়ের নতুন সিনেমা ‘জন নায়াগন’ নিয়ে ভক্তদের উন্মাদনা, যুক্তরাষ্ট্রে অগ্রিম টিকিট বিক্রিতে ঝড়

মাঠের লড়াইয়ের আগে স্পেন-ফ্রান্সের কথার লড়াই: ইয়ামালকে কোনাতের কড়া জবাব

আপডেট সময় : ০৯:২১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬