ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

জলাবদ্ধতায় স্থবির রাজধানী: স্থবির শিক্ষাঙ্গনও

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি ও ঝুঁকির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ তাদের আজকের পূর্বনির্ধারিত বেশ কিছু পরীক্ষা ও ক্লাস স্থগিত করার ঘোষণা দিয়েছে। স্থগিতকৃত পরীক্ষার মধ্যে রয়েছে নবম শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা। এছাড়া প্রতিষ্ঠানটির প্রথম থেকে নবম শ্রেণির দ্বিতীয় সাময়িক সিটি পরীক্ষাও আজকের জন্য স্থগিত করা হয়েছে।

ভিকারুননিসা নূন কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। এদিকে, সেন্ট ফ্রান্সিস স্কুলও একই কারণে তাদের দ্বাদশ শ্রেণির ক্লাস স্থগিত করেছে। একই সঙ্গে বিদ্যালয়টির দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত করে আগামী ১৭ জুলাই পুনর্নির্ধারণ করা হয়েছে। টানা ভারী বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়ক ও অলিগলিতে পানি জমে যাওয়ায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানই তাদের কার্যক্রম সীমিত বা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

চ্যাটজিপিটি ভয়েসে এলো নতুন ‘জিপিটি-লাইভ’

জলাবদ্ধতায় স্থবির রাজধানী: স্থবির শিক্ষাঙ্গনও

আপডেট সময় : ১১:৪৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬