কাতারের আধুনিক রূপকার ও সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার সকালে কাতারের রাজকীয় দপ্তর ‘আমিরি দিওয়ান’ এক শোকবার্তায় তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছে।
শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই কাতার জ্বালানি সম্পদে সমৃদ্ধ হয়ে একটি শক্তিশালী অর্থনৈতিক ও আন্তর্জাতিক শক্তিতে রূপান্তরিত হয়। ২০১৩ সালে তিনি স্বেচ্ছায় তার ছেলে ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ক্ষমতা হস্তান্তর করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এরপর থেকে তিনি দেশটিতে ‘ফাদার আমির’ হিসেবে সম্মানিত হতেন।
তার মৃত্যুতে কাতারের আমিরি দিওয়ান গভীর শোক প্রকাশ করে বলেছে, দেশের উন্নয়ন ও মুসলিম উম্মাহর কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ করছেন।
রিপোর্টারের নাম 























