মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, এই হামলায় মার্কিন কমান্ড সেন্টারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং এমকিউ-৯ রিপার ড্রোন হ্যাঙ্গার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় মার্কিন আগ্রাসনের কঠোর জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে মার্কিন প্রশাসনকে সতর্ক করে বলা হয়েছে, যদি ইরানের সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের আঘাত বা আগ্রাসন অব্যাহত থাকে, তবে ভবিষ্যতে আরও কঠোর ও বিধ্বংসী ব্যবস্থা নেওয়া হবে। এই হামলার পর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করার আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























