ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

বাঁশখালীতে বন্যার ত্রাণ নিতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার ত্রাণ সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে আশফাক উদ্দিন নামে ১১ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত আশফাক স্থানীয় কামাল উদ্দিনের ছেলে এবং ইলশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যাকবলিত এলাকায় ত্রাণ নিয়ে একটি স্পিডবোট এলে আশফাক তা সংগ্রহ করতে যাওয়ার জেদ করে। মায়ের নিষেধ সত্ত্বেও সে বাড়ির পাশের বিলের পানির মধ্য দিয়ে যাওয়ার সময় গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর স্থানীয়রা তার নিথর দেহ উদ্ধার করে।

একই দিন বিকেলে স্থানীয় শেখ মঙ্গল তালুকদার জামে মসজিদের সামনে হাঁটু সমান পানির মধ্যেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, ৬ বিভাগে অতিভারি বর্ষণের সতর্কতা

বাঁশখালীতে বন্যার ত্রাণ নিতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ১২:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬