ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

২০২৬ বিশ্বকাপের ফাইনালের ঘাস বিক্রি করবে ফিফা, আয় হবে ১৩৫ কোটি টাকা!

ফুটবল প্রেমীদের জন্য এক অভিনভ সুযোগ নিয়ে আসছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে। সেই ঐতিহাসিক ম্যাচের মাঠের ঘাস এবার স্মারক হিসেবে ভক্তদের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মাঠের আসল ঘাসকে বিশেষ প্রযুক্তিতে স্বচ্ছ রেজিনের আবরণে আটকে দেওয়া হবে, যাতে তা বছরের পর বছর সতেজ থাকে।

এই বিশেষ স্মারকগুলো তৈরির দায়িত্ব পেয়েছে ব্রিটিশ প্রতিষ্ঠান ‘কিপ স্টাব’। প্রতিটি ঘাসের টুকরোর সাথে খোদাই করা থাকবে ২০২৬ বিশ্বকাপের লোগো, ভেন্যুর নাম এবং ফাইনাল ম্যাচের ফলাফল। ঘাসটি যে সম্পূর্ণ আসল, তার নিশ্চয়তা দিতে প্রতিটি প্যাকেজের সাথে থাকবে একটি বিশেষ ইউএসবি ড্রাইভ। সংগ্রাহকদের জন্য মোট ৪টি ক্যাটাগরিতে এই ঘাস বাজারজাত করা হবে, যার সর্বনিম্ন দাম রাখা হয়েছে ৪৫০ ডলার বা প্রায় ৫৫ হাজার টাকা।

সবচেয়ে আকর্ষণীয় ‘হিরো এডিশন’ বা প্রিমিয়াম সংস্করণের দাম ধরা হয়েছে ৩ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকা। এই সংস্করণের ক্রেতারা ঘাসের সাথে পাবেন স্বর্ণখচিত মেটাল টিকিট এবং বিশ্বকাপ ট্রফির ক্রিস্টাল রেপ্লিকা। ফিফার পরিকল্পনা অনুযায়ী, সীমিত সংখ্যক এই স্মারক বিক্রি করে তাদের সম্ভাব্য আয় হবে ১ কোটি ১২ লাখ ডলারের বেশি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩৫ কোটি টাকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে বিদায়ের ক্ষত: সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

২০২৬ বিশ্বকাপের ফাইনালের ঘাস বিক্রি করবে ফিফা, আয় হবে ১৩৫ কোটি টাকা!

আপডেট সময় : ১১:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬