ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

রোনালদোর বিদায়ে সতীর্থদের ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম

ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ মিশন শেষ হয়েছে বড় বিতর্কের মধ্য দিয়ে। পর্তুগালের এই বিদায়কে ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে সিআর সেভেন ভক্তদের দাবি, রোনালদো তার নিজ দলের সতীর্থদের ‘স্যাবোটেজ’ বা অন্তর্ঘাতের শিকার হয়েছেন। বিশেষ করে মাঝমাঠের তারকা ব্রুনো ফার্নান্দেজের দিকে আঙুল তুলছেন ফুটবল ভক্তরা।

পর্তুগালের বিদায়ের পর ব্রুনো ফার্নান্দেজ একটি আবেগঘন পোস্ট দিলেও ভক্তদের তোপের মুখে তাকে কমেন্ট সেকশন বন্ধ করে দিতে হয়েছে। সমর্থকদের অভিযোগ, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ব্রুনোসহ মাঝমাঠের খেলোয়াড়রা ইচ্ছাকৃতভাবে রোনালদোকে পাস দেননি। তাদের দাবি, কিংবদন্তি এই ফুটবলারকে আড়ালে রেখে নিজেদের পাদপ্রদীপে আনতেই এমন কৌশল অবলম্বন করা হয়েছিল।

এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন রোনালদোর বোন কাতিয়া আভেইরো। তিনি পর্তুগালের মাঝমাঠের পারফরম্যান্সের সমালোচনা করে একটি পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। সেখানে দাবি করা হয়েছে, খেলোয়াড়রা হঠাৎ করেই যেন ফুটবল খেলা ভুলে গেছেন এবং কেবল মাঝমাঠেই বল পাস দিয়ে সময় নষ্ট করেছেন। পর্তুগিজ শিবিরের এই অভ্যন্তরীণ কলহ এখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের কাছে হারে বেলজিয়ামের ‘সোনালি প্রজন্ম’র বিষাদময় বিদায়

রোনালদোর বিদায়ে সতীর্থদের ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম

আপডেট সময় : ১১:৫০:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬