ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

সাইবার হামলার কবলে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, নেপথ্যে মিসরীয় হ্যাকাররা

বিশ্বকাপের নকআউট পর্বে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর জয়ের পর মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনায় উঠে এসেছে সাইবার হামলার ঘটনা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল মেইল অ্যাকাউন্ট হ্যাক করে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। হ্যাকাররা এএফএর মেইল থেকে দাবি করেছে যে, আর্জেন্টিনা আসলে জেতেনি এবং এই জয় দুর্নীতির ফসল বলে প্রচার করা হয়েছে।

এই নজিরবিহীন ঘটনায় দ্রুত আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করেছে আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, সাংবাদিকদের কাছে পাঠানো মেইলগুলো সম্পূর্ণ ভুয়া এবং প্রতিষ্ঠানটির কোনো সদস্য এর সঙ্গে জড়িত নয়। প্রাথমিক তদন্তে এএফএ জানতে পেরেছে, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই হামলার পেছনে কাজ করছে। এএফএ সাধারণ মানুষকে যেকোনো সন্দেহজনক লিংক বা মেইল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, আটলান্টায় অনুষ্ঠিত ওই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের রোমাঞ্চে ৩-২ ব্যবধানে জয় পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে জয় নিশ্চিত হওয়ার পর থেকেই রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ জানিয়ে আসছিল মিসরীয় ফুটবল কর্তৃপক্ষ। এর মাঝেই সাইবার হামলার এই ঘটনা ফুটবল বিশ্বে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে বিদায়ের ক্ষত: সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

সাইবার হামলার কবলে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, নেপথ্যে মিসরীয় হ্যাকাররা

আপডেট সময় : ১১:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬