ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

‘হারানো সম্মান কি রাষ্ট্র ফিরিয়ে দেবে?’—কারাবাস ও গ্রেপ্তার নিয়ে পরী মণির বিস্ফোরক মন্তব্য

২০২১ সালে বনানীর নিজ বাসা থেকে র‍্যাবের অভিযানে গ্রেপ্তারের চার বছর পর সেই ঘটনার স্মৃতিচারণ করে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরী মণি। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, তৎকালীন র‍্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে বিশেষ মহলের স্বার্থে তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল।

পরী মণি তাঁর পোস্টে উল্লেখ করেন, সেই সময় তাঁকে টানা ২০ দিন কারাগারে থাকতে হয়েছিল, যা তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনকে মারাত্মকভাবে বিপর্যস্ত করেছে। তিনি প্রশ্ন তোলেন, রাষ্ট্র কি তাঁর হারিয়ে যাওয়া সেই সম্মান, মানসিক শান্তি এবং জীবনের মূল্যবান সময়গুলো ফিরিয়ে দিতে পারবে? সম্প্রতি একটি অনলাইন টকশোতে র‍্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল (অব.) খাইরুল ইসলাম তাঁর গ্রেপ্তার নিয়ে কিছু সত্য প্রকাশ করায় পরী মণি তাঁকে ধন্যবাদ জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে পাকিস্তানের আহ্বান

‘হারানো সম্মান কি রাষ্ট্র ফিরিয়ে দেবে?’—কারাবাস ও গ্রেপ্তার নিয়ে পরী মণির বিস্ফোরক মন্তব্য

আপডেট সময় : ১০:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬