ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ইসলামি ব্যাংকিংয়ে শরিয়াহ সম্মতি: স্বচ্ছতা ও আস্থার জাতীয় কাঠামো

ইসলামি ব্যাংকিং ও অর্থব্যবস্থার প্রাণশক্তি কেবল এর আর্থিক পণ্য, মুনাফা বা বাজার বিস্তৃতিতে নয়, বরং নৈতিক আস্থা, শরিয়াহর প্রতি অবিচল আনুগত্য এবং জনসাধারণের বিশ্বাসের ওপর নির্ভরশীল। একটি ইসলামি ব্যাংক মুরাবাহা, মুশারাকা, ইজারা বা সুকুকের মতো যে কোনো পণ্যই বাজারে আনুক না কেন, সাধারণ আমানতকারী ও গ্রাহকের মনে শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো—এই কার্যক্রম কি সত্যিই শরিয়াহসম্মত, নাকি এটি কেবল প্রচলিত অর্থায়নের একটি ভিন্ন প্রকাশ?

এই প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে শরিয়াহ স্কলারদের ভূমিকা অনস্বীকার্য। তারা ইসলামি আর্থিক প্রতিষ্ঠানের পণ্য, বিনিয়োগ, চুক্তি, আয়, ব্যয় এবং পরিশোধন প্রক্রিয়া পর্যালোচনা করেন। তাদের প্রত্যয়নই গ্রাহক, বিনিয়োগকারী এবং সমাজের কাছে একটি প্রতিষ্ঠানের শরিয়াহসম্মত পরিচয়ের নৈতিক ভিত্তি স্থাপন করে। তাই শরিয়াহ স্কলারদের জ্ঞান, তাকওয়া এবং প্রজ্ঞা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তাদের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা, আর্থিক নিরপেক্ষতা এবং চাপমুক্ত অবস্থানও সমানভাবে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে ইসলামি ব্যাংকিং এখন আর কোনো প্রান্তিক খাত নয়; এটি দেশের আর্থিক ব্যবস্থার একটি বৃহৎ ও প্রভাবশালী অংশ। এই বাস্তবতায় শরিয়াহ গভর্ন্যান্সকে কেবল ব্যাংক-ভিত্তিক পরামর্শ কাঠামোয় সীমাবদ্ধ রাখলে চলবে না। এটিকে একটি জাতীয়, স্বাধীন, পেশাগত ও স্বচ্ছ প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে নিয়ে আসা অপরিহার্য। কারণ যারা কোনো প্রতিষ্ঠানের শরিয়াহ পরিপালন তদারকি করবেন, তাদের পারিশ্রমিক, নিয়োগ, পুনর্নিয়োগ এবং অপসারণের ক্ষমতা যদি সেই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের হাতে থাকে, তবে সেখানে স্বার্থের সংঘাতের একটি কাঠামোগত ঝুঁকি থেকে যায়। এটি কোনো ব্যক্তিগত অভিযোগ নয়, বরং একটি প্রাতিষ্ঠানিক দুর্বলতা, যা নীতিগতভাবে সমাধান করা অত্যন্ত জরুরি।

সমস্যার মূল কেন্দ্রবিন্দু হলো স্বাধীনতা। এই স্বাধীনতা কেবল ঘোষণায় সীমাবদ্ধ থাকলে হবে না, বরং অর্থায়নের ক্ষেত্রেও তা প্রতিফলিত হতে হবে। শরিয়াহ স্কলাররা কোনো ব্যাংকের কর্মচারী নন, আবার তারা সাধারণ বাহ্যিক পরামর্শকও নন। তাদের ভূমিকা অনেকটা আর্থিক নৈতিকতার প্রহরীর মতো। যদি তারা কোনো পণ্য বা কার্যক্রমকে শরিয়াহসম্মত নয় বলে মত দেন, তবে সেই সিদ্ধান্ত ব্যাংকের ব্যবসায়িক স্বার্থের সঙ্গে সংঘাতে যেতে পারে। এই কারণেই তাদের আর্থিক নির্ভরতা সেই প্রতিষ্ঠানের ওপর থাকা উচিত নয়, যার কার্যক্রম তারা মূল্যায়ন করছেন। এই পরিস্থিতি বিচারকের বেতন মামলার পক্ষরা দিলে যেমন বিচারব্যবস্থার স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়, তেমনই শরিয়াহ স্কলারদের স্বাধীনতায় প্রভাব ফেলতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে আধুনিক প্রশিক্ষণের তাগিদ গণমাধ্যম ব্যক্তিত্বদের

ইসলামি ব্যাংকিংয়ে শরিয়াহ সম্মতি: স্বচ্ছতা ও আস্থার জাতীয় কাঠামো

আপডেট সময় : ১২:১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬