ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

বিশ্বজুড়ে হালাল পণ্যের বিশাল বাজার, রপ্তানিতে শীর্ষে অমুসলিম দেশগুলো

বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি মানুষ মুসলিম ধর্মাবলম্বী। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্যমতে, বর্তমানে বিশ্বে প্রায় ২১২ কোটি মুসলিম বসবাস করছেন এবং এই সংখ্যা দ্রুত বাড়ছে। ধর্মীয় বিধান মেনে চলার ফলে এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে হালাল পণ্যের চাহিদা এখন তুঙ্গে। বাজার বিশ্লেষকদের মতে, ২০২৬ সাল নাগাদ বৈশ্বিক হালাল পণ্যের বাজারের আকার প্রায় ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে, যা ২০৩৫ সালের মধ্যে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি প্রকাশিত ‘স্টেট অব দ্য গ্লোবাল ইসলামিক ইকোনমি’র তথ্য অনুযায়ী, হালাল খাদ্য ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষ ১০টি দেশের তালিকায় অমুসলিম দেশগুলোর আধিপত্য লক্ষ্য করা গেছে। এই তালিকায় রয়েছে ব্রাজিল, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড এবং তুরস্ক। আশ্চর্যের বিষয় হলো, বিশ্বের মোট হালাল খাদ্যের চাহিদার প্রায় ৮০ শতাংশই সরবরাহ করছে অমুসলিম দেশগুলো।

উন্নত প্রযুক্তি, স্বয়ংক্রিয় পশুপালন ব্যবস্থা এবং কঠোর হালাল সার্টিফিকেশন বজায় রাখার সক্ষমতা থাকায় এই দেশগুলো বিশ্ববাজারে এগিয়ে রয়েছে। যেমন—ব্রাজিল বর্তমানে বিশ্বের বৃহত্তম গরুর ও মুরগির মাংস রপ্তানিকারক দেশ। অন্যদিকে চীন থেকে প্রক্রিয়াজাত খাবার ও কসমেটিকস এবং ভারত থেকে হিমায়িত মহিষের মাংস ও বাসমতি চাল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র, রাশিয়া ও অস্ট্রেলিয়া পোল্ট্রি, শস্য এবং দুগ্ধজাত পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা, বাতিল হতে পারে চিকিৎসকদের ছুটি

বিশ্বজুড়ে হালাল পণ্যের বিশাল বাজার, রপ্তানিতে শীর্ষে অমুসলিম দেশগুলো

আপডেট সময় : ০৯:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬