ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় পিছু হটলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘরিয়া সীমান্ত দিয়ে তিন জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাদের এই অপচেষ্টা ব্যর্থ হয় এবং বিএসএফ পিছু হটতে বাধ্য হয়।

ঘটনাটি ঘটে শনিবার ভোররাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মদিরবাড়ী এলাকায় ষোলঘরিয়া সীমান্তের ধবলসুতী বিওপির আওতাধীন মেইন পিলার ৮৩৩ এর নাইন এস মাঝামাঝি। বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিবাদের মুখে বিএসএফের এই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ভারতীয় ৯৮ ব্যাটালিয়নের খরখরিয়া ক্যাম্পের সদস্যরা ভোর রাতে অন্ধকারে নয়জন ভারতীয় নাগরিক—নারী, পুরুষ ও শিশু—কে পুশইন করার চেষ্টা করেছিল। এর মধ্যে ছয়জন বাংলাদেশে প্রবেশ করে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তিন জন মহিলাকে বিজিবি এবং স্থানীয় জনতা শূন্যরেখার ওপারে, অর্থাৎ ভারতের অভ্যন্তরেই আটকে রেখেছে। বর্তমানে তারা ভারতের প্রায় ১৫০ গজ ভেতরে রয়েছে।

তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, অধিনায়ক তিস্তা ব্যাটালিয়ন এই বিষয়ে বিএসএফ ব্যাটেলিয়ান কমান্ডারের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত পুশইন কৃত ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। বর্তমানে বিজিবি টহল তৎপরতা বৃদ্ধি করেছে, পুশ ব্যাক কার্যক্রম চলমান রয়েছে এবং সীমান্তে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোতে সতর্কবার্তা জারি

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় পিছু হটলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

আপডেট সময় : ১০:৫৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬