ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের খুজদার শহরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একজন প্রভাবশালী নেতা ও ঝালাওয়ান প্যানেলের সভাপতি শফিকুর রহমান মেঙ্গালের বাড়িতে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত ১৭ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে খুজদার শহরের শাহজাদ টাউন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী মেঙ্গালের বাড়ির প্রধান ফটকে আঘাত হানে। এতে ফটক, সীমানাপ্রাচীর এবং ভবনের একটি বড় অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

প্রথম বিস্ফোরণের পরপরই আরও কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে ওঠে। আশপাশের অনেক ভবনের দরজা-জানালার কাচ ভেঙে যায়। হামলার পর নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে টানা তিন ঘণ্টারও বেশি সময় ধরে তীব্র গোলাগুলি চলে। এই সময় রকেট লঞ্চার, গ্রেনেডসহ ভারী অস্ত্র ব্যবহার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে মেঙ্গালের নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন সদস্যও রয়েছেন। এছাড়া, বন্দুকযুদ্ধে পাঁচ হামলাকারী, যাদের মধ্যে কয়েকজন আত্মঘাতী হামলাকারী ছিল, তারাও নিহত হয়েছে। ঝালাওয়ান প্যানেলের মুখপাত্র ও সাধারণ সম্পাদক নাদিমুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরণ ও পরবর্তী গোলাগুলিতে এক ডজনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। তিনি আরও জানান, শফিক মেঙ্গাল হামলায় অক্ষত ও নিরাপদে আছেন।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং আহতদের খুজদার টিচিং হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। হামলার পর উভয় হাসপাতালেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং খুজদার শহরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতায় কাতার, পাকিস্তানসহ আঞ্চলিক দেশগুলো

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

আপডেট সময় : ০১:২৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬