ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

তালায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত, স্বামী-সন্তান অক্ষত

সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মোটরভ্যানের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরভ্যানের চালক গুরুতর আহত হলেও, ভ্যানে থাকা দুই শিশু অক্ষত রয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ছয়টার দিকে তালা উপজেলার শাহাপুর বাজারসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রুমি আক্তার (২৮) তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বেতা গ্রামের হারুন-অর-রশিদের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আঠারো মাইল থেকে আসা যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শাহাপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরভ্যানে থাকা রুমি আক্তার ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মোটরভ্যানচালক রহমানকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভ্যানে থাকা দুই শিশু ছিটকে পড়লেও তারা অক্ষত অবস্থায় রয়েছে।

খবর পেয়ে তালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে আইনিপ্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাহাবিদের সম্মান: ইসলামের ইতিহাসে তাদের অবিস্মরণীয় অবদান

তালায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত, স্বামী-সন্তান অক্ষত

আপডেট সময় : ১২:১৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬