ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা (আ.)-এর মাজারে তাকে দাফন করা হয়। এই শেষ বিদায়ে অংশ নিতে মাশহাদ নগরীতে লাখো মানুষের ঢল নামে। শোকাতুর ভক্ত ও অনুসারীদের উপস্থিতিতে পুরো শহর এক আবেগঘন পরিবেশে রূপ নেয়।
গত ৩ জুলাই থেকে শুরু হওয়া এই দীর্ঘ শোক প্রক্রিয়ায় বিশ্বের ৪৫টিরও বেশি দেশের রাজনৈতিক প্রতিনিধি এবং ৯০টিরও বেশি দেশের শীর্ষস্থানীয় আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নেন। এর আগে তেহরান, কোম এবং ইরাকের নাজাফ ও কারবালা শহরে কয়েক দফায় তার জানাজা অনুষ্ঠিত হয়। ইরাকের নাজাফে অনুষ্ঠিত শোকানুষ্ঠানে প্রায় ৪০ লাখ মানুষ অংশ নিয়েছিল বলে দেশটির সরকারি সূত্রে জানানো হয়েছে।
আজ ৯ জুলাই ইমাম সাজ্জাদ (আ.)-এর শাহাদাতবার্ষিকীর বিশেষ দিনে আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের সদস্যদের দাফন সম্পন্ন করার মাধ্যমে এই শোকানুষ্ঠানের সমাপ্তি ঘটে। তার প্রয়াণে ইরানসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
রিপোর্টারের নাম 






















