ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নাটোরের সিংড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই গ্রামের মৃত কামিল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে মাঠে মাছ ধরতে যান ইসমাইল। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ড্রোন কারখানা

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০২:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬