ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

আড়াইহাজারে জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী যুবকের মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সিয়াম মুক্তার ভূঁইয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সিয়াম লস্করদী গ্রামের বাসিন্দা এবং কিছুদিন আগেই প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লস্করদী গ্রামের মতিন ও দেলোয়ারের পরিবারের মধ্যে দীর্ঘকাল ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিস হলেও কোনো সমাধান হয়নি। গত বুধবার রাতে ওই বিরোধের জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিয়ামসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে গুরুতর অবস্থায় সিয়ামকে ঢাকায় পাঠানো হয়।

আড়াইহাজার থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। জমি সংক্রান্ত এই বিবাদকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল

আড়াইহাজারে জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৩:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬