ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ইরানের পাল্টা হামলা: মধ্যপ্রাচ্যের তিন দেশে মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন আঘাত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যের কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ইরানে মার্কিন হামলার জবাব হিসেবে এই পাল্টা আঘাত হানা হয়েছে।

ইরানি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতে একটি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, কাতারে একটি স্যাটেলাইটভিত্তিক আগাম সতর্কতা অ্যান্টেনা এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের জ্বালানি সংরক্ষণাগারকে এই হামলায় টার্গেট করা হয়েছে। এতে বিভিন্ন ধরনের আক্রমণকারী ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানি সেনাবাহিনীর হামলার ধারাবাহিকতায় এই আক্রমণ পরিচালিত হয়েছে। এর আগে বাহরাইন, কুয়েত ও কাতারসহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ হামলার খবর বা নিরাপত্তা সতর্কতা জারি করেছিল।

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা ইরানে নতুন করে ৯০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং নিরীহ বেসামরিক নাবিকদের ওপর ইরানের হামলার প্রতিক্রিয়ায় এই সামরিক অভিযান চালানো হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ড্রোন কারখানা

ইরানের পাল্টা হামলা: মধ্যপ্রাচ্যের তিন দেশে মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন আঘাত

আপডেট সময় : ০১:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬