ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

পরাজিত শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান রিজভীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ অনেক রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রহরী হিসেবে কাজ করছে। তাই এই সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত হতে পারে। পরাজিত শক্তিরা দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। এই কারণে সবাইকে সচেতন থাকতে হবে এবং দলকে পাহারাদারের মতো কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রথযাত্রা উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন রিজভী। তিনি বলেন, কেউ যেন কোনো উসকানিতে দেশের হাজার বছরের ঐতিহ্যকে কলঙ্কিত করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

রিজভী বলেন, হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের পূজা ও উৎসবে আমরা দেশের নাগরিক হিসেবে তাদের পাশে থাকি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করি। এবারও তাদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা এবং তাদের এই আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একইভাবে তাদের পাশে থাকবে, যাতে কেউ কোনো উসকানি দিয়ে এটিকে নিয়ে রাজনৈতিক করার সুযোগ সৃষ্টি করতে না পারে।

তিনি বলেন, আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ—হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য নৃগোষ্ঠী সবাই ঐক্যবদ্ধ। তারা বুঝতে পেরেছেন, কারা বিভিন্ন সময়ে এই জাতির মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করেছে। গত নির্বাচন এবং বিভিন্ন সম্প্রদায়ের পূজা-পার্বণ ও উৎসবে প্রত্যেক সম্প্রদায়ের মানুষের উপস্থিতিই প্রমাণ করে যে, কোনো অপশক্তি আর আমাদের এই…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে চলাচলের পথে প্রভাবশালী নেতার ঘর নির্মাণ: অবরুদ্ধ স্কুলগামী শিক্ষার্থীরা

পরাজিত শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান রিজভীর

আপডেট সময় : ০১:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬