ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে টানা বর্ষণে বিলীন বসতঘর, দুর্গত এলাকায় প্রশাসনের ত্রাণ বিতরণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিম্নচাপের প্রভাবে টানা চারদিনের প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির তোড়ে উপজেলার ধলিয়া খালের পানি বেড়ে যাওয়ায় পাড় ধসে একটি বসতঘরের বড় অংশ বিলীন হয়ে গেছে। বুধবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘরের বাসিন্দারা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও মাথা গোঁজার ঠাঁই হারিয়ে চরম বিপাকে পড়েছেন তারা।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ তিন দশক ধরে তারা খালের পাড়ে বসবাস করে আসছিলেন। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে তাদের সাজানো সংসার এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।

এদিকে দুর্যোগ মোকাবিলায় তৎপরতা শুরু করেছে উপজেলা প্রশাসন। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ দুর্গম এলাকাগুলোতে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন এবং দুর্গতদের পাশে থাকতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসার জন্য ব্যাংক থেকে ২০ লাখ টাকা উত্তোলনের বিশেষ অনুমতি পেলেন রাষ্ট্রপতি

খাগড়াছড়িতে টানা বর্ষণে বিলীন বসতঘর, দুর্গত এলাকায় প্রশাসনের ত্রাণ বিতরণ

আপডেট সময় : ১২:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬