ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সৃষ্টির যত্ন ও পরিবেশ রক্ষায় পবিত্র কোরআনের নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পবিত্র কোরআনের নির্দেশনা ও দর্শনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষের বেঁচে থাকার জন্য ইকো সিস্টেমের সুরক্ষা অপরিহার্য এবং প্রকৃতির যত্ন নেওয়া প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী সূরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতের ব্যাখ্যা তুলে ধরে বলেন, মহান আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তা মানুষের উপকারের জন্যই। তবে এই নেয়ামত ভোগ করার পাশাপাশি প্রতিটি সৃষ্টির সুরক্ষা ও সঠিক পরিচর্যা করা মানবসমাজের প্রধান কর্তব্য। আধুনিক বিজ্ঞানের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, পরিবেশের সুস্থ বিকাশের ওপরই মানবসমাজের নিরাপত্তা এবং ভবিষ্যৎ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল

সৃষ্টির যত্ন ও পরিবেশ রক্ষায় পবিত্র কোরআনের নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০১:৫৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬