ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ষষ্ঠ দিনে গড়িয়েছে। ইরাকের নাজাফ ও কারবালা শহরে জানাজা ও শোক মিছিল শেষে তার মরদেহ এখন ইরানের মাশহাদে নিয়ে যাওয়া হচ্ছে। মাশহাদের পবিত্র ইমাম রেজা (আ.)-এর সমাধির পাশেই তাকে দাফন করার কথা রয়েছে।
খামেনির ব্যক্তিগত কার্যালয়ের প্রধান মোহাম্মদ মোহাম্মদী গোলপায়েগানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাশহাদে দাফনের বিষয়টি খামেনির নিজেরই শেষ ইচ্ছা ছিল। বুধবার ইরাকের কারবালা শহরে যখন তার মরদেহ পৌঁছায়, তখন সেখানে লাখ লাখ মানুষের ঢল নামে। প্রতিবেদন অনুযায়ী, কারবালায় প্রায় ৪০ লাখ এবং নাজাফে ৩৮ লাখেরও বেশি মানুষ এই শোক মিছিলে অংশ নিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।
দীর্ঘ ছয় দিনের এই শোকযাত্রায় ইরান ও ইরাকের সাধারণ মানুষ এবং ধর্মীয় নেতারা অংশগ্রহণ করছেন। মাশহাদে দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে এই শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ হবে।
রিপোর্টারের নাম 























