ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ইরানে মার্কিন হামলা: তেহরান-মাশহাদ রেল যোগাযোগ বিচ্ছিন্ন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইরানের অভ্যন্তরে মার্কিন বাহিনীর হামলায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় তেহরান ও মাশহাদ শহরের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ইসলামিক রিপাবলিক অব ইরান রেলওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার শিকার রেললাইন মেরামতের জন্য দ্রুত কারিগরি দল পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব এই গুরুত্বপূর্ণ রুটটি পুনরায় সচল করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মাঝপথে আটকে পড়া যাত্রীদের বিকল্প ব্যবস্থায় সড়কপথে গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠান আজ মাশহাদে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এমন সময়ে এই হামলাকে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা বিঘ্নিত করার একটি অপচেষ্টা হিসেবে দেখছে তেহরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে মাশহাদগামী সড়কের বিভিন্ন সেতু ও অবকাঠামোতে হামলা চালিয়েছে। এই হামলার ফলে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক

ইরানে মার্কিন হামলা: তেহরান-মাশহাদ রেল যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ১২:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬