ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ভারতে প্রবল বন্যায় ভেসে গেছে ৩ হাজার গ্যাস সিলিন্ডার, জননিরাপত্তা নিয়ে শঙ্কা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায় প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যায় একটি এলপিজি বটলিং প্ল্যান্টের সুরক্ষা দেয়াল ভেঙে প্রায় তিন হাজার গ্যাস সিলিন্ডার পানির স্রোতে ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, পাতালগঙ্গা নদীর তীব্র স্রোতে সিলিন্ডারগুলো ভেসে যাচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এর পাতালগঙ্গা প্ল্যান্টটি বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টির চাপে প্ল্যান্টের নিরাপত্তা দেয়াল ভেঙে পড়লে বন্যার পানি ভেতরে ঢুকে পড়ে এবং সেখান থেকেই সিলিন্ডারগুলো নদী ও খাড়িতে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

রায়গড়ের জেলা প্রশাসক কিশান জাভলে এক সতর্কবার্তায় জানিয়েছেন, ভেসে যাওয়া সিলিন্ডারগুলোর মধ্যে অনেকগুলোতে গ্যাস থাকতে পারে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি স্থানীয় বাসিন্দাদের কোনো সিলিন্ডার খুঁজে পেলে তা দ্রুত নিকটস্থ এইচপিসিএল অফিস বা স্থানীয় তহসিল কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কৌতূহলবশত সিলিন্ডারগুলো বাড়িতে না নেওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক

ভারতে প্রবল বন্যায় ভেসে গেছে ৩ হাজার গ্যাস সিলিন্ডার, জননিরাপত্তা নিয়ে শঙ্কা

আপডেট সময় : ১২:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬