ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পিছাল, সম্ভাব্য তারিখ ১২ জুলাই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশের কথা থাকলেও, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ফল পুরোপুরি প্রস্তুত না হওয়া এবং কিছু কারিগরি জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বড় ধরনের কোনো সমস্যা না থাকলে আগামী রোববার (১২ জুলাই) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী জানিয়েছেন, ‘আজ বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে মন্ত্রণালয় থেকে তা জানিয়ে দেওয়া হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে মর্মান্তিক হত্যাকাণ্ড: স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শিশুপুত্র নিহত, অপর সন্তান গুরুতর আহত

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পিছাল, সম্ভাব্য তারিখ ১২ জুলাই

আপডেট সময় : ১১:৩৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬