ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২১টি বিভাগের পরীক্ষা ও সব ধরনের ক্লাস স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে বুধবারও আবহাওয়া পরিস্থিতির কারণে একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবহাওয়া পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়া এবং শহরে ব্যাপক জলাবদ্ধতার কারণে যাতায়াত ব্যবস্থা ও পরিবহন সংকট অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা ও দুর্ভোগের কথা বিবেচনা করে বৃহস্পতিবারের নির্ধারিত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিনের ভারী বর্ষণে চট্টগ্রামের নিচু এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং রেললাইনে পানি ওঠায় যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে মর্মান্তিক হত্যাকাণ্ড: স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শিশুপুত্র নিহত, অপর সন্তান গুরুতর আহত

জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

আপডেট সময় : ১০:২১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬