ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক হচ্ছেন আবদুর রহমান খান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছে সরকার। তিনি বর্তমান নির্বাহী পরিচালক শরীফা খানের স্থলাভিষিক্ত হবেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার এই নিয়োগের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে আবদুর রহমান খান আন্তর্জাতিক এই ঋণদাতা সংস্থার পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তিনি বাংলাদেশের উন্নয়ন প্রকল্প, ঋণ সহায়তা এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শীঘ্রই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। এর মাধ্যমে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশের হয়ে নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করবেন এই অভিজ্ঞ কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ইতিহাস বিভাগে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান: শিক্ষার্থীদের দেশ গড়ার সংকল্পের আহ্বান

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক হচ্ছেন আবদুর রহমান খান

আপডেট সময় : ০৪:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬