আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় কুয়েতের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫–২৬ অর্থবছরে তেলের আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় বাজেট ঘাটতি বেড়ে ৭.১ বিলিয়ন কুয়েতি দিনার (প্রায় ২৩.৯ বিলিয়ন মার্কিন ডলার) হয়েছে। এটি পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ১৩.২ শতাংশ বেশি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারের মোট রাজস্ব প্রাথমিক পূর্বাভাসের চেয়ে প্রায় ১০ শতাংশ কম হয়েছে। এর মধ্যে তেল খাত থেকে আয় ১১.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫.৩ বিলিয়ন কুয়েতি দিনারে (প্রায় ৪৯.৪ বিলিয়ন মার্কিন ডলার)। এই পরিস্থিতি দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতার উপর নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
রিপোর্টারের নাম 

























