ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মুহাম্মদ জয়নাল আবেদীন তার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামি লুৎফুল তাহমিনা খান ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

আসাদুজ্জামান খান কামাল সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে লুৎফুল তাহমিনা বর্ণিত অপরাধে সহায়তা করে দন্ডবিধির ১০৯ ধারায় অপরাধ করেছেন। এছাড়া লুৎফুল তাহমিনা খান তার প্রত্যক্ষ সহযোগিতায় নিজ এবং তার আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামীয় ১০টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত মোট ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেন করেন। এই অর্থের স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে লুৎফুল তাহমিনা খান মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২, এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সব আয়কর রিটার্নসহ সংযুক্ত রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক সংকট মোকাবিলায় ‘জ্বালানি কূটনীতিতে’ জোর দিচ্ছে সরকার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

আপডেট সময় : ০৪:০২:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫