ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত ২

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কাছুম আলী (৬৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত কাছুম আলী ছাতিরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

জানা গেছে, দক্ষিণপাড়া গ্রামের যুবদল নেতা জুম্মনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র ঘোড়াউত্রা নদীর সরফি কান্দা নামক স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। বিএনপি নেতা কাছুম আলী, রমিজ মেম্বার ও হিরু মিয়াসহ স্থানীয় কয়েকজন এই অবৈধ কর্মকাণ্ডে বাধা দিয়ে আসছিলেন।

গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ছাতিরচর বাজার এলাকায় কাছুম আলী ও জুম্মনের গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় যুবদল নেতা জুম্মন ও তার অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে কাছুম আলী গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রমিজ মেম্বার ও হিরু মিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ছাতিরচর ইউনিয়ন পরিষদের দফাদার নাজমুল ইসলাম জানান, কাছুম আলী ও রমিজ মেম্বার অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ার কারণেই তাদের ওপর হামলা চালানো হয়। ছাতিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেনও বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের কথা স্বীকার করে জানান, রমিজ মেম্বারকে বাঁচাতে গিয়েই কাছুম আলী মারা গেছেন।

নিকলী উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়ার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী গ্রামগুলোতে ভাঙন দেখা দিয়েছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানিয়েছেন, নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একীভূত পাঁচ ব্যাংকে প্রশাসক বহাল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত ২

আপডেট সময় : ০৪:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬