ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

বর্ষার রসনা বিলাসে কাঁঠালের বিচির কাবাব, লতি-চিংড়ি ও শাপলা-ইলিশ

বর্ষাকাল মানেই ভোজনরসিকদের জন্য ভিন্ন স্বাদের খাবারের আয়োজন। বৃষ্টির দিনে গরম গরম খাবার উপভোগের মজাই আলাদা। এবার বর্ষার রসনা বিলাসে যোগ হোক কাঁঠালের বিচির কাবাব, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ এবং শাপলা-ইলিশের মতো মুখরোচক কিছু পদ। রেসিপি দিয়েছেন সুইটি আক্তার।

কাঁঠালের বিচির কাবাব

উপকরণ: কাঁঠালের বিচি ২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা ১ চা-চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরার গুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ৩ টেবিল-চামচ, বেসন ২ টেবিল-চামচ, ডিম ১টি এবং ভাজার জন্য পরিমাণমতো তেল।

প্রস্তুত প্রণালি: প্রথমে কাঁঠালের বিচির উপরের সাদা খোসা ফেলে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে লাল খোসা ছাড়িয়ে পাটায় মিহি করে বেটে নিন, খেয়াল রাখবেন যেন বাড়তি পানি না থাকে। এরপর বাটা কাঁঠালের বিচির সঙ্গে বেসন, ডিম, পেঁয়াজ কুচি, রসুন বাটা, গরম মসলার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনেপাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিন। প্রয়োজন মনে হলে আরও খানিকটা বেসন ব্যবহার করতে পারেন। মিশ্রণটি যেন খুব বেশি শক্ত বা নরম না হয়, সেদিকে লক্ষ্য রাখুন। এবার হাতে সামান্য তেল মেখে কাবাবের আকৃতি দিন। একটি প্যানে তেল গরম করে হালকা আঁচে কাবাবগুলো উভয় পাশ লালচে করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার কাঁঠালের বিচির কাবাব।

কচুর লতি দিয়ে চিংড়ি মাছ

উপকরণ: লতি ১ আঁটি, মাঝারি চিংড়ি মাছ ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ফালি ৫-৬টি, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, জিরার গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো এবং পানি আধা কাপ।

প্রস্তুত প্রণালি: প্রথমে চিংড়ি মাছ বেছে ধুয়ে নিন এবং লতি কেটে পরিষ্কার করে নিন। একটি কড়াইয়ে একে একে সব উপকরণ হাতে মেখে পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। মাঝে মাঝে নেড়েচেড়ে দিন। সেদ্ধ হয়ে ঝোল মাখা-মাখা হয়ে এলে নামিয়ে নিন। সবশেষে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু লতি-চিংড়ি।

শাপলা দিয়ে ইলিশ মাছ

উপকরণ: শাপলা ৭ থেকে ১০ পিস, ইলিশ মাছ ৫ টুকরো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি কাটা ৬টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, আদা-রসুন বাটা আধা টেবিল চামচ, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি: প্রথমে শাপলা বেছে ধুয়ে নিতে হবে। এরপর ইলিশ মাছ হালকা ভেজে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: ১০৫ মিনিটের রোমাঞ্চে শিরোপা পুনরুদ্ধার লা রোজাদের

বর্ষার রসনা বিলাসে কাঁঠালের বিচির কাবাব, লতি-চিংড়ি ও শাপলা-ইলিশ

আপডেট সময় : ০৪:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬