ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ছাড়ালো, আহত ১৬ হাজার

গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ১১৯ জনে পৌঁছেছে। শনিবার প্রকাশিত সরকারি সর্বশেষ হিসাবে এই তথ্য জানানো হয়েছে, যা শুক্রবারের তুলনায় আরও ৫০ জন বেশি।

গত ২৪ জুন সংঘটিত এই দুটি ভূমিকম্পে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস-সংলগ্ন উপকূলীয় রাজ্য লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভেনেজুয়েলার পার্লামেন্টের সভাপতি হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে জানিয়েছেন, এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আহতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে ১৬ হাজার ৭৪০ জনে।

লা গুয়াইরায় ধসে পড়া বহু ভবনের ধ্বংসস্তূপ থেকে এখনো মরদেহ উদ্ধারের কাজ চলছে। ভূমিকম্পের কারণে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং অনেকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন। তবে, এখনো কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একীভূত পাঁচ ব্যাংকে প্রশাসক বহাল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ছাড়ালো, আহত ১৬ হাজার

আপডেট সময় : ০৪:৪৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬