ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

দীর্ঘ ১৬ বছর পর দেশে এবার সত্যিকারের নির্বাচন হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘দেশ বর্তমানে নির্বাচনমুখী। আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই একটি নির্বাচনি আমেজ লক্ষ্য করা যাচ্ছে। বিগত ষোলো বছর আওয়ামী লীগের শাসনামলে যে কটি নির্বাচন হয়েছে, সেগুলোর সবগুলোই ছিল সম্পূর্ণ ভুয়া (ফেক)। দীর্ঘদিন পরে হলেও বাংলাদেশে এবার একটি সত্যিকারের (রিয়াল) নির্বাচন অনুষ্ঠিত হবে।’

ময়মনসিংহে ব্যক্তিগত সফরে এসে শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন—এনসিপি নেতাদের সম্প্রতি করা এমন মন্তব্যের বিষয়ে শফিকুল আলম বলেন, ‘এই সরকারের উপদেষ্টারা অত্যন্ত দেশপ্রেমিক। তাঁরা গত চৌদ্দ মাসে চমৎকারভাবে দেশ পরিচালনা করেছেন। তাঁদের মধ্যে কেউ হয়তো ভালো পারফরম্যান্স করেছেন, কেউবা সামান্য কম করেছেন। তাঁরা এই দেশেরই সন্তান এবং এই দেশেই থাকবেন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে লুটপাট ও দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তারা দুর্নীতি করেনি। তারা মডেল মসজিদ নির্মাণের নামেও সেখানে কোটি কোটি টাকা লুটপাট করেছে।’

এ সময় প্রেস সচিব আরও জানান যে, সরকার সাংবাদিক সুরক্ষা আইন এবং নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

দীর্ঘ ১৬ বছর পর দেশে এবার সত্যিকারের নির্বাচন হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আপডেট সময় : ০৮:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫