ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

শিশুসাহিত্যিক রোকনুজ্জামান খান (দাদাভাই) স্মরণে জাবিতে সেমিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিশুসাহিত্যিক, সাংবাদিক ও শিশু সংগঠক রোকনুজ্জামান খান (দাদাভাই) স্মরণে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। রবিবার বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন সংলগ্ন বাংলা বিভাগের সেমিনার কক্ষে ‘রোকনুজ্জামান খান : বাস্তবতাবোধ ও জীবনদর্শন’ শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনের সহ-আয়োজক ছিল বাংলা একাডেমি ও জাবির বাংলা বিভাগ।

সেমিনারে বক্তারা শিশুসাহিত্যিক রোকনুজ্জামান খানের বহুমুখী অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, তিনি কেবল একজন সাহিত্যিকই ছিলেন না, বরং এদেশের শিশুকিশোরদের মনন গঠনে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। ‘কচিকাঁচার মেলা’ এবং দৈনিক ইত্তেফাকের ‘কচিকাঁচার আসর’-এর সঙ্গে তাঁর নাম অবিচ্ছেদ্যভাবে জড়িত। তাঁর অল্প কিছু ছড়া ও কবিতার মাধ্যমেই তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতির বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান ব্যক্ত করেছিলেন। বক্তারা আরও বলেন, রোকনুজ্জামান খানকে স্মরণ করার মধ্য দিয়ে যদি আজকের শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ ও বিশ্ব গড়া যায়, তবেই এই আয়োজন সার্থক হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাবির বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারহানা আখতার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক ও গবেষক ড. আনিস রহমান। বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইনের সভাপতিত্বে এই সেমিনারে আরও আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. আবু দায়েন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির সহপরিচালক (চলতি দায়িত্ব) পিয়াস মজিদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক শিক্ষা উন্নয়নে সহযোগিতার আগ্রহ

শিশুসাহিত্যিক রোকনুজ্জামান খান (দাদাভাই) স্মরণে জাবিতে সেমিনার

আপডেট সময় : ০৭:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬