ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভাঙ্গুড়ায় অবৈধভাবে পুকুরের মাটি বিক্রি: ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

পাবনার ভাঙ্গুড়ায় পুকুর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে হিমু আহমেদ নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিবাগত রাতে উপজেলার পাথরঘাটা বিশিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্ত হিমু পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার সাভার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা গ্রামের ওই পুকুরটি তিন দিক থেকে পাকা সড়ক দ্বারা বেষ্টিত। সম্প্রতি একটি চক্র পুকুর গভীর করার নামে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা শুরু করলে সড়কের স্থায়িত্ব হুমকির মুখে পড়ে। গ্রামবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এতে পুকুরের পাড় দুর্বল হয়ে রাস্তা ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

অভিযানকালে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি মাটি উত্তোলনের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থ ও সরকারি রাস্তা রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থান ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে ভিনিসিউসের গোল বাতিল নিয়ে বিতর্ক: রেফারির সিদ্ধান্তকে ‘ভুল’ বললেন বিশেষজ্ঞ

ভাঙ্গুড়ায় অবৈধভাবে পুকুরের মাটি বিক্রি: ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১২:১৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬