ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিরিয়ানির প্রলোভনে স্লোগান ও কেক কাটা: লোহাগড়ায় গ্রেপ্তার ২

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে লোক জড়ো করা এবং স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মজনু তালুকদার ও মোতায়ের হোসেন। পুলিশ জানায়, জয়পুর ইউনিয়নের চাচই এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কিছু মানুষকে রেল স্টেশনে জড়ো করে কেক কাটেন এবং রাজনৈতিক স্লোগান দেন। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের পক্ষে কার্যক্রম চালানোর দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে চেকপোস্টে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিরিয়ানির প্রলোভনে স্লোগান ও কেক কাটা: লোহাগড়ায় গ্রেপ্তার ২

আপডেট সময় : ০১:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬