শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে গাজীপুরের বাইপাইল এলাকায় ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) দেশের বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই কম্পনের মাত্রা ছিল ৫.৭, এবং কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী, যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টারের প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত। ওই ভূমিকম্পে তিন জেলায় ১১ জন নিহত এবং চার শতাধিক মানুষ আহত হয়েছেন।
রিপোর্টারের নাম 























