ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

লক্ষ্মীপুরে কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়িসহ ৩ জন গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে মারিয়া জাহান মীম (১৬) নামে এক কিশোরী গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার স্বামী-শাশুড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার বিকেলে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর সাভার ও আশুলিয়া থেকে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব।

নিহত মারিয়া জাহান মীম রামগতি উপজেলার আসলপাড়া গ্রামের প্রবাসী মোহাম্মদ হানিফের ছেলে মাহিমের স্ত্রী। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাহিমের মা মাহিনুর বেগম ও স্বজন দেলোয়ার হোসেন সোহাগ রয়েছেন। এর মধ্যে সোহাগকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়িসহ ৩ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬