চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক জোরপূর্বক প্রবেশ করানোর (পুশইন) চেষ্টা করা ২০ জন ব্যক্তিকে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে এবং বর্তমানে ওই ২০ জন ভারতের সীমানায় শূন্যরেখায় অবস্থান করছেন।
শনিবার সকালে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবি টহল দলের তৎপরতার কারণে পুশইনের এই প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বর্তমানে তারা শূন্যরেখায় অবস্থান করছেন এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
রিপোর্টারের নাম 



















