ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বিশ্বসেরা তালিকায় স্থান হারালো খুলনা বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ২০২৭ সালের বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে এবার স্থান পায়নি খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। একসময় গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে তার সুনাম হারাচ্ছে বলে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) কিউএস তাদের ওয়েবসাইটে এই র‌্যাংকিং প্রকাশ করে। এতে বিশ্বজুড়ে ১৫০০-এর বেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ১৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেলেও খুলনা বিশ্ববিদ্যালয় সেখানে অনুপস্থিত ছিল। ২০২৪ সাল থেকে এই তালিকায় নাম থাকলেও এবারই প্রতিষ্ঠানটি বাদ পড়েছে।

কিউএস-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের ১৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে। তবে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম এই তালিকায় না থাকা হতাশাজনক বলে মনে করছেন অনেকে।

এর আগে, ২০২৪ সালের র‌্যাংকিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১৪০০-এর পরে। ২০২৫ সালে তা ১২০০-১৪০০ এর মধ্যে থাকলেও, ২০২৬ সালে তা আবার ১৪০০-এর পরে চলে যায়। সর্বশেষ প্রকাশিত ২০২৭ সালের র‌্যাংকিংয়ে প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে তালিকা থেকে বাদ পড়েছে।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৭ অনুযায়ী, বিশ্বসেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এরপর দ্বিতীয় স্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং তৃতীয় স্থানে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এছাড়া ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ও তালিকায় স্থান পেয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী আক্ষেপ করে বলেন, “একসময় আমাদের বিশ্ববিদ্যালয় বিভিন্ন আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম বাদ পড়ছে। গত বছরও আমরা তালিকায় ছিলাম।” এই অবস্থা চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ হকির কিংবদন্তি আব্দুস সাদেক আর নেই, ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

বিশ্বসেরা তালিকায় স্থান হারালো খুলনা বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০১:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬